ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪৫, ১৪ এপ্রিল ২০২১

শামসুজ্জামান খানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিশিষ্ট ফোকলোরবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ এপ্রিল) পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গবেষক এবং লেখক শামসুজ্জামান খান তার বিরল গবেষণার মাধ্যমে বাংলাদেশের লোক সংস্কৃতি, ঐতিহ্য এবং সাহিত্যের কথা তুলে ধরেছেন, যা ভবিষ্যতে গবেষণা কর্মীদের অনুপ্রেরণা যোগাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন গ্রন্থের সম্পাদনা ও প্রকাশে তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শামসুজ্জামান খান তার কাজের দক্ষতার মধ্যদিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুধবার (১৪ এপ্রিল) বেলা ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুজ্জামান খান।

জানা গেছে, কিছুদিন আগে স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হন শামসুজ্জামান খান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি তাকে ভর্তি করা হয়।

পরে সোমবার (১২ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে শামসুজ্জামান খানকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়