নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৫৮, ১৫ এপ্রিল ২০২১
শেষবারের মতো কর্মস্থল প্রাঙ্গণে আব্দুল মতিন খসরু
২য় জানাজা
বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরু আর নেই। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হয়।
আব্দুল মতিন খসরু
জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মতিন খসরুর মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকালে বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেয়া হয় তার প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সকাল পৌনে নয়টার দিকে খসরুর মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি পৌঁছামাত্র অনেকে কান্নায় ভেঙে পড়েন।
দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হবে কুমিল্লার বুড়িচং উপজেলায়। উপজেলা হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে লাশ নেয়া হবে মতিন খসরুর নিজ গ্রাম মিরপুরে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রবীণ এই আইনজীবীকে।
গতকাল বুধবার বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মতিন খসরু। তিনি গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















