নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:২৩, ১৫ এপ্রিল ২০২১
লকডাউনের বিধিনিষেধ না মানলে জরিমানা করবে র্যাব
সরকারিভাবে ঘোষিত লকডাউন নিশ্চিত করতে এবার পুলিশের পাশাপাশি মাঠে নামছেন র্যাবের ম্যাজিস্ট্রেট। লকডাউনের বিধিনিষেধ না মানলে জরিমানা করবে র্যাব।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা শুরু হয় র্যাবের এই কার্যক্রম। রাজধানীর শাহবাগ মোড়ে র্যাব-৩-এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
করোনাভাইরাসের দ্বিতীঢেউ মোকাবিলায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করেছে সরকার। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করবে র্যাব।
পলাশ কুমার বসু বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের নিদর্শনা অনুযায়ী যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন না তাদেরকে জরিমানা করা হবে। জরিমানার পাশাপাশি জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করবে র্যাব।
তিনি আরো বলেন, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য 'মুভমেন্ট পাসে'র ব্যবস্থা করেছে পুলিশ। সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন অমান্য করলে ব্যবস্থা নেবে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা র্যাবের উদ্দেশ নয়। র্যাবের উদ্দেশ করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা।
সারাদেশে আট দিনের জন্য কঠোর লকডাউন। জরুরী সেবা ছাড়া চলছে না কোনও গাড়ি। রাস্তায় পুলিশের চেকপোস্ট। সতর্ক অবস্থানে পুলিশ।
তবে লকডাউনের এই অবস্থায় একান্তই জরুরি দরকারে আপনি নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাগবে একটি 'মুভমেন্ট পাস'। এটি দেখালে পুলিশ আপনার চলাচলে বাধাদান করবে না।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















