ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৪৭, ১৫ এপ্রিল ২০২১

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়, আন্তঃব্যাংক চেক লেনদেন-ইএফটি বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয় ঘটেছে। ফলে আন্তঃব্যাংক চেক লেনদেন ও অনলাইন ট্রান্সফার (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এমনটাই জানা গেছে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর মাইক্রোসফট ও ভিএমওয়্যার- এই দুইটি প্রযুক্তি টিম এই সমস্যা সমাধানে কাজ করছে।

যে দুটি সার্ভিস বন্ধ রয়েছে, সেগুলোর মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। এই সমস্যার সমাধান কখন হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়