ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪১, ১৫ এপ্রিল ২০২১

ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন’। এই লকডাউনের মধ্যে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

সেখানে বলা হয়েছে, বলা হয়, এরই মধ্যে জমা দেয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য  visahelp.dhaka@mea.gov.in এ ঠিকানায় যোগাযোগ করতে হবে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের কয়েকটি বিশেষ ক্যাটাগরির ভিসা স্থগিত করে ভারত সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেয়া শুরু করে ভারত। তবে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা এখনও বন্ধ রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়