ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩২, ১৫ এপ্রিল ২০২১

দেশে করোনায় মৃত্যু দশ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৯৪ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে দেশে করোনায় মৃত্যু দশ হাজার ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ১৯২ জনকে।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮১ জনে।  

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৭ হাজার ২১৪  জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়