নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৯, ১৫ এপ্রিল ২০২১
লকডাউনে যাদের লাগবে না ‘মুভমেন্ট পাস’
করোনাভাইরাসের সংক্রমণ দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। এসময় ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালসহ জরুরি সেবা ছাড়া অন্যদের বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে ‘মুভমেন্ট পাস’ নিয়ে চলাচল করা যাবে।
তবে কাদের মুভমেন্ট পাস লাগবে, আর কাদের লাগবে না, তা জানানো হয়েছে পুলিশ সদরদফতর থেকে। ১৮ শ্রেণির মানুষের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র দেখালে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন। আর তারা হলেন-
♦চিকিৎসক
♦ নার্স
♦ মেডিকেল স্টাফ
♦ কোভিড-১৯ টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
♦ ব্যাংকার
♦ ব্যাংকের অন্যান্য স্টাফ
♦ সাংবাদিক
♦ গণমাধ্যমের ক্যামেরাম্যান
♦ টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
♦ বেসরকারি নিরাপত্তাকর্মী
♦ জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
♦ অফিসগামী সরকারি কর্মকর্তা
♦ শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
♦ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
♦ ফায়ার সার্ভিস
♦ ডাকসেবা
♦ বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা ও
♦ বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা
লকডাউন বাস্তবায়নে স্থাপিত চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
গত দুই দিনে তিন লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার জনের মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















