ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:১৫, ১৫ এপ্রিল ২০২১

চিরনিদ্রায় শায়িত সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরু।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাদ আসর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

এর আগে, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা ও বাদ যোহর বুড়িচং উপজেলা সদরের আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা হয়। সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা ও ৮টার দিকে বকশীবাজারে নিজ বাসভবনে প্রথম জানাজা হয়। জানাজা শেষে মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আব্দুল মতিন খসরুর ছেলে আব্দুল মোনেম ওয়াসিফ বলেন, আশা করি কাজের মাধ্যমে বাবা আপনাদের মাঝে বেঁচে থাকবেন এবং তার কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন।

আব্দুল মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা হাজী মো. আব্দুল মালেক ও মা জাহানারা বেগম। তারা চার ভাই ও এক বোন ছিলেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা।

১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় নির্বাচন করে পাচঁবার (১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮) জাতীয় নির্বাচনে কুমিল্লা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবদুল মতিন খসরু।

রাজনীতর পাশাপাশি আইন পেশাতেও তিনি জনপ্রিয় ছিলেন। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে তিনি কয়েকবার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১-২০২২ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা বিকেল ৪ টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

আইসিইউতে নেয়ার পর আবদুল মতিনের করোনা পরীক্ষা করা। পরে ১ এপ্রিল ফল নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ বিকেলে তিনি মারা যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়