ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪৩, ১৫ এপ্রিল ২০২১

পাঁচ দেশের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু শনিবার

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে শনিবার থেকে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু হবে। এসব দেশে ১০০ থেকে ১২০টি ফ্লাইট পরিচালনা করা হবে।  

এদিন লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ অংশ নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়