ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২১:১৫, ১৫ এপ্রিল ২০২১

হাসপাতালে নেওয়া হচ্ছে করোনা আক্রান্ত খালেদা জিয়াকে

করোনাভাইরাসের আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী।

তিনি বলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে।

বিএনপি জানিয়েছে, সিটিস্ক্যান করানোর জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কোনো করোনার উপসর্গ নেই।

এছাড়াও করোনায় আক্রান্ত হওয়ার পর যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টও সব ভালো এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।

উল্লেখ্য, গুলশানের বাসা ‘ফিরোজায়’মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৃহস্পতিবার জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন ভালো আছেন। বৃহস্পতিবার তার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেসব রিপোর্টের রেজাল্ট এসেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়