ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৪২, ১৫ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত ফজলে হোসেন বাদশাকে ঢাকায় স্থানান্তর

ফজলে হোসেন বাদশা

ফজলে হোসেন বাদশা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। করোনা শনাক্তের পর ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু জানান, শরীরে জ্বর অনুভব করায় ফজলে হোসেন বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাঁর অক্সিজেন সেচুরেশন মাত্রা এখনো স্বাভাবিক আছে।

এদিকে কমরেড ফজলে হোসেন বাদশার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও চিকিৎসার জন্য পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেননকে প্রধান করে ও পলিটব্যুরোর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কমরেড বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন। ভ্যাকসিন গ্রহণের পর তাঁর সামান্য জ্বর অনুভূত হয়েছিল। পরে পরীক্ষায় করোনা শনাক্ত হয়য়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়