নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৮, ১৫ এপ্রিল ২০২১
সিটি স্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করে ১০টা ৫০ মিনিটে বাসায় পৌঁছান বেগম জিয়া।
এর আগে রাত পৌনে ১০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। এসময় খালেদার সাথে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, খুব দ্রুত খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে।
তিনি বলেন, কোভিডে আগে থেকে বলা যায় না অবস্থা কেমন হবে। এটা খুব দ্রুত পরিবর্তনশীল একটা রোগ। তবু আমরা দ্রুত সিটি স্ক্যান করিয়ে ফেলব। সিটি স্ক্যান দেখে যদি মনে করি, বাসায় রেখে চিকিৎসা করাটা উনার জন্য ভালো হবে, তাহলে বাসায় রাখব। যদি মনে করি, দু–তিন দিনের জন্য বা কয়েক দিনের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা দরকার, আমরা সেটাও করব। এটা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ওপর।
উল্লেখ্য, গুলশানের বাসা ‘ফিরোজায়’মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৃহস্পতিবার জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন ভালো আছেন। বৃহস্পতিবার তার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেসব রিপোর্টের রেজাল্ট এসেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















