ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫৫, ১৬ এপ্রিল ২০২১

৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবে দেশের ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবার।

গত বছর ৩৬ লাখ ২৫ হাজার ২৬৮ দরিদ্র পরিবারকে এ সহায়তা দেয়া হয়। এবারও ঈদুল ফিতরের আগে এসব পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৮১১ কোটি টাকা।

প্রধানমন্ত্রী অনুমোদন পাওয়ার পর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশের মাধ্যমে ঈদের আগেই উপকারভোগীদের কাছে টাকা পাঠানো হবে। 

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, চলমান দ্বিতীয় দফার লকডাউনে আরো অনেক দরিদ্র পরিবার হয়তো নতুন করে সংকটে পড়বে। কিন্তু এ তালিকায় অনেক দরিদ্র ও কর্মহীন নেই। এ ধরনের পরিবারের তালিকা করে প্রতিটি জেলা প্রশাসনের অনুকূলে বাজেটের থোক বরাদ্দ থেকে তাদের সহায়তা করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। সেই থোক বরাদ্দ থেকে নতুন করে তালিকাভুক্ত দরিদ্রদের সহায়তা দিতে বলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়