নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২৪, ১৬ এপ্রিল ২০২১
জুমার নামাজে মুসল্লিদের ভিড়, মানা হয়নি লকডাউনের বিধিনিষেধ
সংগৃহীত ছবি
কঠোর লকডাউনের তৃতীয় দিন, সেইসাথে শুক্রবার। এছাড়াও চলছে পবিত্র মাস রমজান। তাই ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় মসজিদে সর্বোচ্চ ২০ জন নামাজ পড়ার কথা থাকলেও আজ সব মসজিদেই দেখা গেছে মুসল্লিদের ঢল। মানা হয়নি লকডাউনের বিধিনিষেধ।
শুক্রবার (১৬ এপ্রিল) প্রায় সব মসজিদেই মুসল্লিদের ভিড় এখা গেছে। অলিগলির ভিতরে তুলনামূলক কম জনপ্রিয় মসজিদগুলোতে ভিড় কম থাকলেও ২০ জনের বেশিই ছিলো।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে মসজিদে নামাজ পড়ার বিষয়েও নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয় স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ পড়া যাবে। তবে তারাবি ও পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না।
জুমার নামাজে সামাজিক দুরত্ব না থাকলেও বেশিরভাগ মুসল্লিদের মুখে মাস্ক দেখা গেছে। এছাড়া জুমার নামাজের আলোচনায় করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক ও সরকারের বিধি নিষেধ মেনে চলার ব্যাপারে ইমামগণ গুরুত্ব আরোপ করেন।
লকডাউনে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিলো-
স্বাস্থ্যবিধি মেনে সব মুসল্লি জুমার নামাজে অংশ গ্রহণ করতে পারবেন। তবে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে ২০ জনের বেশি মসজিদে উপস্থিত থাকতে পারবেন না। এই ২০ জনের ভেতর ইমাম, মোয়াজ্জিন ও খাদেমও রয়েছেন।
(ক) মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
(খ) তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
(গ) জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















