ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২৫, ১৬ এপ্রিল ২০২১

বাংলাদেশি নাগরিকদের ওপর দক্ষিণ কোরিয়ার ভিসা নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া সরকার।

শুক্রবার (১৬ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে  এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের মে মাসে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা এবং অনিয়মিত বিমান চলাচল স্থগিত করে দেশটির সরকার।

পরে পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ ৮ মাস পর বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া। গত ৮ ফেব্রুয়ারি থেকেই আবারও দক্ষিণ কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকরা ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন শুরু করেন।

কিন্তু বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যাত্রীদের মধ্যে করোনা শনাক্ত হওয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কূটনৈতিক সূত্রে মতে, গত মার্চে ১৭ জন ও এপ্রিলে ১৬ জনের করোনা শনাক্ত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়