ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৩২, ১৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাস

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ৭১ টিভির রিফাত সুলতানা

রিফাত সুলতানা

রিফাত সুলতানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা। সেখানেই আজ সকালে জন্ম দেন কন্যা সন্তান। কিন্তু বিকেলে রিফাত সুলতানা ত্যাগ করেন পৃথিবীর মায়া।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিফাত সুলতানা। সদ্যজাত সন্তানটিও ভালো নেই। সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।।

জানা গেছে, রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও করোনাভাইরাসে আক্রান্ত। তিনিও মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দম্পতির জমজ দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর।

স্বামী ও সন্তানদের সাথে রিফাত সুলতানা

এ বিষয়ে একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম বলেন, সকালে সুলতানার সন্তান জন্ম দিয়েছেন। আর বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।

রিফাতের সহকর্মী একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শারমিন নীরা জানান, আগে থেকেই রিফাতের প্রসবজনিত জটিলতা ছিল বলে তারা জানতে পেরেছেন। যে কারণে তার আইসিইউ সাপোর্ট দরকার পড়ে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়