নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৫, ১৬ এপ্রিল ২০২১
হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেফতার
সংগৃহীত ছবি
সম্প্রতি বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের খবরে তারা চালিয়েছে দেশব্যাপী তাণ্ডব। এর পর থেকেই একের পর এক মামলা হতে থাকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে।
এবার গ্রেফতারের তালিকায় নাম আসলো সংগঠনটির ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়ের।
শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি জানান, আগের একটি মামলা ও সম্প্রতি হেফাজতের হরতাল তাণ্ডবে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়েরকৃত মামলায় মাওলানা জুবায়ের আসামি। ২০১৩ সালের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়। ১২ এপ্রিল ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থসম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে গ্রেফতার করে র্যাব।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















