ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১০:৫৫, ১৮ এপ্রিল ২০২১

সপরিবারে আত্মহত্যার হুমকি দিলেন কাদের মির্জা

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েকদিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজনীতিবীদ কাদের মির্জা। কয়েকদিন আগেও তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বড়ভাই ওবায়দুল কাদেরকেও মেরুদণ্ডহীন প্রাণী বলে মন্তব্য করেছেন। এবার তিনি সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন। 

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ৫০ মিনিটের জন্য ফেসবুক লাইভে আসেন কাদের মির্জা। এসময় তিনি এই আত্মহত্যার কথা বলেন। 

লাইভে কাদের মির্জা কোম্পানীগঞ্জে হওয়া ঘটনার ঢাকা থেকে বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি বলেন, এই তদন্ত যদি নোয়াখালীতে হয় তাহলে একরাম-নিজামের কাছে বিক্রি হয়ে যাবে। আর এমন হলে যদি কাদের মির্জার ভাই শাহাদাৎ, ছেলে তাশিক ও তিনি নিজে অপরাধী প্রমাণিত হন, তাহলে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কাঠগড়ায় দাঁড়াবেন।

তবে এই অত্যাচার তিনি সইবেন না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কাদের মির্জা বলেন,  হয়তো পুরো পরিবারকে বিষ খেয়ে জীবন দিতে হবে। এটা ছাড়া বিকল্প পথ নেই।

এছাড়াও কাদের মির্জা বলেন, বিষ খেয়ে জীবন দেওয়া ছাড়া উপায় নাই। বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বিষ খেয়ে বুকের ওপর লিখে রাখব সে কথা।

তিনি জানান, রমজান মাসে লাইভে না আসার কথা ঠিক করেছিলেন। কিন্তু তার উপর হওয়া অত্যাচারের প্রতিকার না পেয়ে তাকে আসতে হচ্ছে লাইভে। 

উল্লেখ্য এর আগে কাদের মির্জা গত ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন। এই ষড়যন্ত্রে ওবায়দুল কাদেরের স্ত্রীও সামিল বলে জানান তিনি। লাইভে তিনি সেতুমন্ত্রীকে মেরুদণ্ডহীন প্রাণী বলেও মন্তব্য করেন। 

কাদের মির্জা বলেন, মন্ত্রীর স্ত্রী সন্ত্রাসীদের অর্থের যোগান দিয়েছে তার স্বার্থে। যেহেতু সে দুর্নীতিগ্রস্ত, তার দুর্নীতিকে ডাকা দেওয়ার জন্য। আমি যাতে তার দুর্নীতির বিরুদ্ধে নেত্রীর কাছে, দেশবাসীর কাছে কোন কিছু করতে না পারি। তার স্বার্থে সে আমার বিরোধীতা করছে। আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আমার প্রশ্ন ওবায়দুল কাদের সাহেব আপনি কার স্বার্থে, কিসের স্বার্থে, কেন আজকে সন্ত্রাসী, অস্ত্রবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমার নেতাকর্মীরা গুলি খেয়ে ঢাকাতে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আপনি তো যাননি, আপনার একটা প্রতিনিধি, নেতাও যায়নি। এটার জবাব একদিন জনগণকে দিতে হবে, আল্লার আদালতে দিতে হবে।

এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) বেলা এগারো টায় ফেসবুক লাইভে এসে কাদের মির্জা প্রায় আধা ঘণ্টা বক্তব্য নোয়াখালির বসুরহাট পৌরসভার আলোচিত এ মেয়র। সেখানেও তিনি আত্মহত্যার হুমকি দেন।

ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদকে যেভাবে রাতের অন্ধকারে তার বাসা থেকে সিএমএইচে নিয়ে গেছে, অনুরূপ কিছু করার জন্য আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওবায়দুল কাদের সাহেব, ওনার স্ত্রীর প্ররোচনায়। এটা অত্যন্ত দুঃখজনক।

ওইদিন কাদের মির্জা ফেসবুক লাইভে বলেন, ‘আমি দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করব। আমার ওপর যদি কিছু ঘটাতে আসেন, আমি বলে দিচ্ছি আমি আত্মহত্যা করব। আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না।’

পরে বুধবার (৩১ মার্চ) কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ঢাকাতে সব দল একদল হয়ে গেছে দাবি করে কাদের মির্জা বলেন, ‘দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে হোটেলে একসাথ হয়ে যায়। এরা ‘জাতীয় অপকর্ম পার্টি’ গঠন করেছে বলেও মন্তব্য করেন কাদের মির্জা।

উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের উপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়