ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৪০, ১৭ এপ্রিল ২০২১

ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা হয়েছে। কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের বাড়িতে এ ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই হামলা চালানো হয়। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় আহত হননি কেউ। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির প্রধান ফটকে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ককটেল বিস্ফোরণের শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বাইরে বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে ৭টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির সামনে বসুরহাট-দুধমুখা সড়ক থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়