ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৩৩, ১৭ এপ্রিল ২০২১

বাঁশখালীতে শ্রমিকদের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত ৫, আহত ৫০

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৫ জন শ্রমিক। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৬ জন আশঙ্কাজনকভাবে গুলিবিদ্ধ।

শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহতরা হলেন আহমেদ রেজা, রায়হান, রনি, শুভ এবং মো. রাহাত। আহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন,  বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার চীনাদের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্ষোভ বিরাজ করছিল শ্রমিকদের মধ্যে। এ নিয়ে গতকাল শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

সকাল ১০টায় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ টিয়ার শেষ ও রাবার বুলেট ছুড়ে। এসময় গুলিতে ঘটনাস্থলে ৪ শ্রমিক নিহত হন। 

আহত হন কয়েক শতাধিক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছেন ২৫ শ্রমিক।

এদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়