ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ৯ মে ২০২১
আপডেট: ২৩:৩০, ৯ মে ২০২১

করোনার ভারতীয় ধরনটি মারাত্মক, যেখানে আছেন সেখানেই ঈদ পালন করুন

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার ভারতীয় ধরন ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়াও যে যেখানে আছেন সেখানেই ঈদ পালনের নির্দেশনা দিয়েছেন তিনি। 

রোববার (৯ মে) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী এবং ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। 

তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট (ধরন) এসেছে, যেটা আরও বেশি মারাত্মক। এতে যারা সংক্রমিত হয়, তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মারা যান। যে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সবাইকে স্বাস্থ্যবিধি নেমে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সময় আপনারা একটু মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন।’

এসময় বর্তমান করোনাকালীন পরিস্থিতেও ঘরমুখো মানুষদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে। কিন্তু এই যে আপনারা একসঙ্গে যাচ্ছেন। এই চলার পথে ফেরিতে হোক, গাড়িতে হোক যেখানেই হোক, কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদী, ভাই, বোন আপনি কিন্তু তাকেও সংক্রমিত করছেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন।’

‘সবাই নিজের ভালো চিন্তা করেন। সেই সঙ্গে পরিবারের ভালো চিন্তা করেন। এক ঈদে বাড়ি না গেলে ক্ষতি হবে না। যে যেখানে আছেন তিনি সেখানেই ঈদ করুন। রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করেন এই করোনাভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায় আর যেন প্রাণহানি না হয়। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী এই করোনার জন্য কত মানুষ মারা যাচ্ছে।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়