ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ১১ মে ২০২১
আপডেট: ১৯:৩৩, ১১ মে ২০২১

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

আগামী ২ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে। পরদিন বাজেট পেশ হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।

অধিবেশনে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। এবারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৬ লাখ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জানান, আগামী ২ জুন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। আর বাজেট পেশ হবে পরদিন ৩ জুন বৃহস্পতিবার।

২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এই বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে তুলনামূলক তরুণ এমপিদের সংসদে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়