নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৪, ১১ মে ২০২১
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা!
ঈদে ঘরমুখো মানুষের গাদাগাদি
সারাবিশ্ব আক্রান্ত করোনাভাইরাসে। বাংলাদেশেও মহামারি করোনার সংক্রমণের ১৪ মাস চলছে। ইতিমধ্যে ভাইরাসটির প্রথম ও দ্বিতীয় ঢেউ সামাল দিয়েছে বাংলাদেশ। এবার মহামারিটির তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম।
মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, ‘ঈদ উৎসবকে কেন্দ্র করে জনসমাগম এবং মানুষের চলাচল যেভাবে বেড়েছে তাতে আমরা অত্যন্ত শঙ্কিত। যারা ঢাকা ছেড়ে গেছেন, পরবর্তী সময়ে তারা যখন ফিরে আসবেন তখন আমাদের করোনার সংক্রমণ বাড়বে কি না তা নিয়ে আমরা চিন্তিত।’

করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জানান তিনি। তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের সক্ষমতা অনেকখানি বেড়েছে। আমাদের করোনা হাসপাতালগুলোর অধিকাংশ বেড এখন খালি। আমাদের দ্বিতীয় ঢেউ যেটা এসেছিল সেটা অনেকখানি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু আমরা শঙ্কা প্রকাশ করছি, আগামীতে না আমরা আরেকটা ঢেউয়ের সম্মুখীন হই।’
তবে আসন্ন ঈদে ঘরমুখী মানুষের ঢল করোনার সংক্রমণ বাড়িয়ে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ‘ঈদে যেভাবে মানুষ বাড়ি ফিরছে, তাতে দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হচ্ছে। আমরা নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনলে, করোনার সংক্রমণ থেকে মুক্তি পাওয়া মুশকিল।’ বিস্তারিত...
তিনি বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, মানুষের সচেতনতা বাড়াতে আমরা সবাই মিলে যেন চেষ্টা করি। করোনা মহামারি কবে পৃথিবী থেকে যাবে আমরা জানি না। সে ক্ষেত্রে পৃথিবী থেকে এটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানও যদি আমরা না শুনি তাহলে আমাদের কে রক্ষা করবে। আমাদের নিজেদের সর্বনাশ যদি নিজেরা ডেকে আনি তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়া খুব মুশকিল।’
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























