ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ১২ মে ২০২১
আপডেট: ০০:২৮, ১২ মে ২০২১

করোনা পরীক্ষার ফি কমালো সরকার

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুসারে বিদেশগামীদের জন্য ২ হাজার ৫০০ টাকা, সাধারণ জনগণের জন্য ৩ হাজার টাকা, বাড়িতে গিয়ে টেস্ট করানোর জন্য সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

তবে সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।

এর আগে বেসরকারি হাসপাতালে গিয়ে নমুনা দিলে করোনা পরীক্ষার ফি দিতে হতো ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৪ হাজার ৫০০ টাকা। আর বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হতো ৩ হাজার টাকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়