নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৭, ১২ মে ২০২১
ঢাকায় এসেছে চীনের পাঁচ লাখ টিকা
অবশেষে চীন থেকে দেওয়া ঈদের উপহার পাঁচ লাখ করোনাভাইরাসের টিকা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান।
বুধবার (১২ মে) ভোর সাড়ে পাঁচটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় পৌঁছে। পরে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
চীনের কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকা ‘সিনোভ্যাক’-এর পাঁচ লাখ ডোজ বহন করে আনা বিমানবাহিনীর উড়োজাহাজটি অবতরণের পর কর্মকর্তারা বাংলাদেশ ও চীনের পতাকা সংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। যেখানে চীনা ও বাংলা ভাষায় লেখা রয়েছে, ‘ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’
এর আগে সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার কথা জানিয়েছিলেন। বিস্তারিত...
তিনি বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০টি দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























