নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৬, ১২ মে ২০২১
আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে মঙ্গলবার (১১ মে) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি এ ঘটনার নিন্দা প্রকাশ করেন।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন।’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৬ জনের নিহতের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























