ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১২ মে ২০২১
আপডেট: ২০:০৬, ১২ মে ২০২১

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন

নতুন চাঁদ দেখে দোয়া পড়া প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) এর সুন্নত। শুধুমাত্র শাবান, রমজান ও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখেই এ দোয়া পড়তে হবে এমন নয়, প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখলে এ দোয়া পড়া রাসূল (সা.) এর সুন্নত।

নতুন চাঁদ দেখলে প্রিয় নবি (সা.) কল্যাণ ও বরকতের দোয়া করতেন। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। ২৯ রমজান সন্ধ্যায় ঈদুল ফিতরের চাঁদের সন্ধান করে মুমিন মুসলমান। ঈদের চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই মুমিন মুসলমান প্রিয় নবি (সা.) এর সুন্নাতের অনুসরণ ও অনুকরণে এ দোয়া পড়বেন। কল্যাণের প্রার্থনা করবেন এভাবে-

হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্‌তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলিম নর-নারীকে শাওয়াল সহ প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়