ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ১২ মে ২০২১
আপডেট: ০০:১১, ১৩ মে ২০২১

পাটুরিয়া-দৌলতিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি

পদ্মা নদীর মানিকগঞ্জ প্রান্তে মানুষের উপচেপড়া ভিড় রোধ ও স্থাপনা ভাঙার শঙ্কায় পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে ফেরি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

অনুমোদনের পর থেকে সেখানে সবধরনের ফেরি চলছে। বুধবার রাতে এ তথ্য জানিয়েছে বিআইডাব্লিউটিসি। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সবগুলো ঘাট খুলে দেয়া হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা রোধকল্পে মানুষকে ঢাকায় রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মানুষের বাড়ি যাওয়া ঠেকানো যায়নি। এছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটে গেছে।

তিনি আরো বলেন, ঘাট ও তৎসংলগ্ন এলাকায় অনেক স্থাপনা আছে। বাড়িমুখী ক্ষুব্ধ জনতা সেই সব স্থাপনার ক্ষতি ঘটাতে পারে। সেই শঙ্কা থেকে ঘাট ও ফেরি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়