আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৭:৫৬, ১৩ মে ২০২১
ঈদের দিন সারাদেশে হালকা বৃষ্টির আভাস
আগামীকাল শুক্রবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি থাকবে। তবে বৃষ্টি টানা হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া তাপমাত্রা আরও কমে ঈদের দিন তা সহনীয় পর্যায়ে থাকবে। বৃহস্পতিবার (১৩ মে) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, ‘বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি অন্যান্য জায়গায়ও বৃষ্টির প্রবণতা আছে। ছোট ছোট মেঘ থেকে এসব এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে তা তুলনামূলকভাবে কম। মানুষের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানোর মতো বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি আপাতত নেই।’
ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে তিনি বলেন, দিনের কোনো কোনো সময় বৃষ্টি আসতে পারে, তবে তা টানা হবে না। এক পশলা বৃষ্টি হয়তো হলো, এরপর দেখা যাবে, আবার ৮ থেকে ১০ ঘণ্টা ভালো।
এছাড়া শুক্রবার তাপমাত্রা মানুষের সম্পূ্র্ণ সহনীয় পর্যায়ে থাকবে। কোনো তাপপ্রবাহ থাকবে না বলেও জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও বরিশাল ছাড়া অন্য সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেতুলিয়ায়, সেখানে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























