ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ১৩ মে ২০২১
আপডেট: ১৭:৫৮, ১৩ মে ২০২১

বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে একদিনে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। সেতুটি চালুর পর এটাই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

গণপরিবহনের পাশাপাশি অন্যান্য পরিবহন সেতু পারাপার হয়েছে। সেতুর ওপর দিয়ে ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ( বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

এর আগে মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে দুই কোটি ৭৩ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়