ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ১৩ মে ২০২১
আপডেট: ১৮:০২, ১৩ মে ২০২১

লকডাউনের মেয়াদ বাড়তে পারে আরও সাতদিন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ১৬ মে’র পর আরো সাতদিন বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হতে পারে।

এর আগে বুধবার (১২ মে) শে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের কারণে চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 

তিনি আরো বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই সংক্রমণ এড়াতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে। এছাড়া আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। ‘মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ’- এই কথাটি মাথায় রাখতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেই মেয়াদ বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। এর পরের ধাপে ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়