নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৮, ১৫ মে ২০২১
অস্থায়ী কর্মচারী ও দুঃস্থদের মধ্যে অগ্রণী ব্যাংকের ঈদ উপহার
মহামারী করোনা বাস্তবতায় অগ্রণী ব্যাংক-এর অস্থায়ী কর্মচারী এবং রাজধানীর মতিঝিল এলাকার গরীব-দুঃস্থ মানুষকে ঈদ উপহার দিয়েছেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
ব্যাংকের ৫৫৮ জন অস্থায়ী কর্মচারী এবং মতিঝিল ও আশেপাশের দুঃস্থ, অসহায়, ছিন্নমূল মানুষদের এই ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। উপহার পেয়ে খুশী হন প্রত্যেকেই, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম করোনার এ দুঃখজনক বাস্তবতায় সাবধানতা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, মানুষের দুর্দিনে গরীব-অসহায় মানুষের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরে আনন্দবোধ করছি। অগ্রণী ব্যাংক সবসময় মানুষে সেবায় নিয়োজিত আছে।
প্রসঙ্গত দেশে বঙ্গবন্ধু কর্নারের যাত্রা শুরু হয় অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের হাত ধরে।
এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়াতে তিনি বিশেষ উদ্যোগ নেন। যেখানে অন্যান্য ব্যাংক প্রবাসীদের রেমিটেন্সে দুই শতাংশ প্রণোদনা দিয়ে আসছে। সেখানে অগ্রণী ব্যাংক তিন শতাংশ রেমিটেন্স দেয়। ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সাহসী ও সময়োপযোগী এ পদেক্ষপ ব্যাপক প্রশংসিত হয়। বেশ পজিটিভ ফলাফলও পাওয়া যায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























