নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২৭, ১৪ মে ২০২১
মাস্ক ব্যবহারে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ সংশোধন করে পুলিশকে এই ক্ষমতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘আমরা দেখছি অনেক মানুষ বাইরে যাচ্ছে। শতভাগ মাস্ক পরার বিষয়টি হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে, অবশ্যই শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। জেলা শহর, সিটি করপোরেশন, পৌরসভাসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে- এই কানেকটিভিটির জায়গাগুলোতে আমাদের শতভাগ মাস্ক পরানোর চিন্তা-ভাবনা রয়েছে।’
পরিকল্পনা আছে আমাদের যে আইনটি (সংক্রামক রোগ-প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল-আইন, ২০১৮) আছে সেখানে কিছু সংশোধনী এনে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে কিছু কাজ করা যায় কিনা- আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। কারণ আমরা তো এভাবে দীর্ঘদিন বন্ধ রাখতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা করতে হবে। কর্মকাণ্ডও চালিয়ে নিতে হবে, আবার মাস্কও পরতে হবে। শতভাগ মাস্ক পরানো নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকটি মোবাইল কোর্ট করে তো এটা সম্ভব নয়। প্রতিটা জায়গায় মানুষকে সতর্ক করতে হবে। আপনি মাস্ক পরেননি, আপনি মাস্ক পরেন, তারপর হাঁটেন- এই কথাটা বলার জন্য প্রতিটি জায়গায় আমাদের লোকজন থাকতে হবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘কিছু সংখ্যক লোক মাস্ক পরছে না, তারা ভুল করছে। তারাই আক্রান্ত হবে। কান্নাকাটি করবে।’
এদিকে করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে'র পর আরও সাতদিন বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























