ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ১৩ মে ২০২১
আপডেট: ০০:২৫, ১৪ মে ২০২১

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) এক ভিডিও বার্তায় দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন,  বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গতবারের মতো এবারও এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র মাহে রমজান শেষে ঈদ উদযাপন করছে। আল্লাহর বিশেষ রহমতে এবং সকলের দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবিলা করেছে।

মন্ত্রী এসময় দেশের মানুষকে করোনার মহামারী থেকে মুক্ত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে প্রার্থনা করার আহবান জানান। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীত আহবান জানান ।

তিনি বলেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারের সদস্যদের নিরাপদ রাখবেন এবং দেশবাসীকে নিরাপদ রাখতে সহায়তা করবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়