নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০৩, ১৪ মে ২০২১
১৬ মে থেকে ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল শুরু
আগামী ১৬ মে থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৩ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৬ মে (রোববার) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে প্রতিদিন একটি করে নিয়মিত (সিডিউল) ফ্লাইট পরিচালনা করবে।
জানা গেছে, এই ফ্লাইটের সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ৩৪০০ টাকা। সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৬২০০। ফ্লাইটটি প্রতিদিন ঢাকা থেকে সকাল ১১টায় রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। দুপুর ১২টা ১০ মিনিটে রাজশাহী থেকে ঢাকায় রওনা হবে।
ফ্লাইটের টিকিটের জন্য বিমানের ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট অথবা নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ঢাকা-রাজশাহী রুটে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার দিনে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























