নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৩, ১৪ মে ২০২১
করোনার ভয়-শঙ্কার মাঝেই এলো খুশির ঈদ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় পালন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। করোনার ভয়-শঙ্কার মাঝেই স্বাস্থ্যবিধি মেনে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে এ উৎসব।
চলমান লকডাউনের কারণে অনেকেই যেতে পারেননি গ্রামের বাড়ি প্রিয়জনদের কাছে। করোনা পরিস্থিতির কারণে আনন্দ-উচ্ছ্বাসে ভাটা পড়েছে।
তবে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উপায় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানেই চলছে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় নি। দেশের সকল মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।
শুক্রবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।
প্রথম জামাতে অংশ নিয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।
নামাজের আগে দুর-দূরান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদে আসতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই বাইরে নামাজ পড়েন।
এছাড়া রাজধানীজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ধনী-গরিব, ছোট-বড় সবাই ঈদ উদযাপন করছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























