ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ১৪ মে ২০২১
আপডেট: ১৪:০৯, ১৪ মে ২০২১

ঈদের দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উৎসবের এই দিনে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরের তিন দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদি কোর্টে ৫৮ মিলিমিটার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়