ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ১৪ মে ২০২১
আপডেট: ১৯:১৮, ১৪ মে ২০২১

যারা ঢাকার বাইরে গিয়েছেন তাদের লকডাউনের পরে ফেরার অনুরোধ

ঈদ উদযাপন করতে যারা বাইরে গিয়েছেন তাদের  লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মায়ের কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন; যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।’

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

তিনি বলেন, ‘আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদ্‌যাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়