নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৬, ১৪ মে ২০২১
ঈদ শেষে ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ
পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, সেভাবে তারা যাতে ফিরতে না পারেন তা নিশ্চিতে তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। কেননা একইভাবে ফিরে আসলে তা ঝুঁকি বাড়াবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, এ লকডাউনের মধ্যে আবার যদি লোকজন এভাবেই ফেরে তাহলে এটা অবশ্যই বিপজ্জনক হবে। এ কারণে এই ফেরাটা যদি একটু বিলম্বিত করা যায় ভালো হয়। এ ছাড়া যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা যায় সেটাও বিবেচনা করা যেতে পারে।
তিনি আরো বলেন, ঈদে গ্রামমুখী মানুষের বাধভাঙ্গা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে। জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পড়তেই হবে।
তিনি আরো বলেন, ভারতসহ অন্য দেশের করোনাভাইরাস ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ রুখতে আমরা সতর্ক রয়েছি। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।
টিকা বিষয়ে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দিতে হলে আরো ১৪ লাখ টিকা প্রয়োজন। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























