ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ১৪ মে ২০২১
আপডেট: ২৩:২০, ১৪ মে ২০২১

ডিএনসিসি হাসপাতালে ২ রোগীর শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

ঢাকায় ডিএনসিসির ডেডিকেটেড করোনা হাসপাতালে দুই রোগীর শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কে এম নাসির বলেন, ভারত থেকে আসা দু’জনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে। ভারত থেকে যারা আসছেন তাদের আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি।

তিনি সবাইকে করোনা সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এ ছাড়া ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে তা ভয়াবহ হবে বলেও জানান।

করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত।  এ ধরনকে অতি সংক্রামক বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামে করোনার ধরনটি বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়