ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১৫ মে ২০২১
আপডেট: ১৩:৫০, ১৫ মে ২০২১

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। অনেকে আবার ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী ঈদের পরদিন শনিবার (১৫ মে) ফিরছেন বাড়িতে। ফলে শিমুলিয়া ঘাটে দেখা গেছে যাত্রীদের চাপ। 

শনিবার ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এ চাপ।

যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোটবড় যানবাহনও পারাপারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে পার করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়