নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৬, ১৫ মে ২০২১
আবারও বাড়ছে লকডাউন, প্রজ্ঞাপন রোববার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আর সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
শনিবার (১৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
সেক্ষেত্রে ঈদ করতে গ্রামে যাওয়া মানুষগুলো কীভাবে শহরে ফিরবেন সে বিষয়টিও চিন্তা করছে সরকার। বিধিনিষেধে কী কী থাকবে, সেই বিষয়গুলো আলোচনার ভিত্তিতে ঠিক করে রোববার জানানো হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হতে পারে।
এছাড়া দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের কারণে চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























