ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১৫ মে ২০২১
আপডেট: ১৬:১৫, ১৫ মে ২০২১

আজ রাতে আইনিউজ লাইভে আসছেন প্রথম `বাংলাদেশি আইডল` মং

ঈদ আড্ডায় দেশের রেজিস্টার্ড-লিডিং অনলাইন নিউজ পোর্টাল আইনিউজ ডট নিউজ (eyenews.news) লাইভে আসছেন প্রথম 'বাংলাদেশি আইডল' মং উ চিং মারমা।

আজ শনিবার (১৫ মে) রাত ৯ টায় তিনি আইনিউজ ডট নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গান ও আড্ডায় যোগ দেবেন। সঞ্চালনায় থাকবেন সুশিপ্তা দাশ। 

আইনিউজ ডট নিউজ

ভাবনার মুক্ত বাতায়ন স্লোগানে আইনিউজ ডট নিউজ দেশ-বিদেশের সর্বশেষ খবর প্রচার করে আসছে। দিনের ঘটনা, ফিচার, বিনোদন-সংস্কৃতি, খেলা, শিক্ষা, স্বাস্থ্য, লাইফস্টাইল, চাকরি, জীববৈচিত্র্য, পর্যটন, ফটো-ফিচার, ভিডিওসহ সমসাময়িক বিষয়ে সংবাদ প্রচার করে আসছে আইনিউজ।

পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত লাইভ অনুষ্ঠান করে আসছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিগণ, বিশেষজ্ঞ, গবেষক ও তারকা শিল্পীরা অংশগ্রহণ করছেন। 

ইতোমধ্যে নিউজ পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করেছে। 

প্রথম ‘বাংলাদেশি আইডল’ মং

মং উচিং মারমা ২০১৩ সালের ডিসেম্বরে প্রথম ‘বাংলাদেশি আইডল’ নির্বাচিত হন। তিনি বান্দরবানের ছেলে। 

তীব্র এ কণ্ঠ-মেধার প্রতিযোগিতায় দ্বিতীয় হন ঢাকার ছেলে আরিফ ও তৃতীয় হন সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সন্তান মন্টি।

‘রাঙামাটি অডিশন’র মাধ্যমে ‘বাংলাদেশি আইডল’র সেরা হওয়ার প্রতিযোগিতায় নামেন তিনি।

ফেসবুক পেজের লিংক : https://www.facebook.com/eyenewsmedia

ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UC5G2eszkn9XuCgv7SKXnf8A

টুইটার লিংক : https://twitter.com/EyeNews8

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়