নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ১৫ মে ২০২১
আপডেট: ১৬:৪৮, ১৫ মে ২০২১
আপডেট: ১৬:৪৮, ১৫ মে ২০২১
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
আগামী ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ও ১৭ মে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির তথ্য ও সংবাদ চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। ১৬ মে সকাল ১১ টায় ধানমন্ডির ৩২ নম্বরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। ১৭ মে সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
১৭ মে বিকেল ৩ টায় মহানগর নাট্যমঞ্চে হবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। এছাড়া সারাদেশের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























