নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:১২, ১৬ মে ২০২১
করোনা: দেশে এক সপ্তাহের ব্যবধানে সব সূচক নিম্নমুখী
দেশে এক সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত, মৃত্যু, নমুনা পরীক্ষা ও সুস্থতার হার কমেছে।
শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সপ্তাহের (২-৮ মে ১৮তম সপ্তাহ ও ৯-১৫ মে ১৯তম সপ্তাহ) তুলনামূলক বিশ্লেষণে করোনায় মৃত্যু ৩৩ দশমিক ১৫ শতাংশ, নমুনা পরীক্ষা ৩১ দশমিক ৬৩ শতাংশ, নতুন রোগী শনাক্ত ৩৩ দশমিক ৫৬ শতাংশ এবং সুস্থতা ৩৪ দশমিক ১১ শতাংশ কমেছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮তম সপ্তাহে এক লাখ ২৯ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৫৪৩ জন নতুন রোগী শনাক্ত, ২২ হাজার ১৬২ জন সুস্থ এবং ৩৬৮ জনের মৃত্যু হয়।
এপিডেমিওলজিক্যাল ১৯তম সপ্তাহে ৮৮ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে সাত হাজার ৬৬৯ জন নতুন রোগী শনাক্ত, ১৪ হাজার ৬০৭ জন সুস্থ এবং ২৪৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২২ জন।
২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন ল্যাবরেটরীতে তিন হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৯৫ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























