ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ০০:২১, ১৬ মে ২০২১
আপডেট: ১১:১০, ১৬ মে ২০২১

তাপদাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ। আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার রাঙামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট ও সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় শনিবার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়