ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১৬ মে ২০২১
আপডেট: ১৫:২৭, ১৬ মে ২০২১

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। কেউ বিভিন্ন গাড়ি বদলে, কেউবা মাইক্রোবাসে ঢাকায় আসছেন। রোববার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘরফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

রোববার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফেরা মানুষগুলো টার্মিনালে এসে নামছেন। যাত্রীদের নামিয়ে দিয়েই আবার বিভিন্ন জেলা শহরগুলোতে ফিরে যাচ্ছে মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে চালকেরা। যারা পরিবার-পরিজন নিয়ে ঢাকায় এসেছেন, তারা রিজার্ভ গাড়ি নিয়ে এসেছেন। 

আবদুল্লাহপুর বাস স্টেশনে জগলুল হায়দার নামের এক যাত্রী জানান, আজ থেকে অফিস খুলেছে। তাই পরিবার নিয়ে প্রাইভেটকার ভাড়া করে নরসিংদী থেকে ঢাকায় ফিরেছি। তবে দূরপাল্লার বাস না চলাচল করায় প্রায় পাঁচগুণ টাকা খরচ করে গাড়ি রিজার্ভ করতে হয়েছে।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই চার থেকে পাঁচবার গাড়ি বদল করে ঢাকায় ফিরেছেন। যাত্রাপথে ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মক্ষেত্র ঢাকায় ফিরতে পেরে তারা বেশ খুশি। 

টাঙ্গাইল থেকে প্রায় তিন ঘণ্টায় মহাখালী পৌঁছেছেন বেসরকারি চাকরিজীবী মাসুদ মাহফিল বাবু। তিনি বলেন, বিভিন্ন পরিবহন পরিবর্তন করে অবশেষে মহাখালী বাস টার্মিনালে এলাম। সেই সকালে রওনা হয়েছি। অনেক কষ্ট করেই পৌঁছলাম। 

রাজধানীতে ফেরা অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদে বাড়ি ফেরায় পথে কিছুটা ভোগান্তি হলেও নিরাপদে কর্মস্থল ও গন্তব্যে ফেরাই তাদের মূল চ্যালেঞ্জ ছিল। এখানেই তারা জয়ী।  তাদের চোখে-মুখেও ছিল সন্তুষ্টির হাসি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়