ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ১৬ মে ২০২১
আপডেট: ২৩:৪৮, ১৬ মে ২০২১

ঘূর্ণিঝড় তাওকাতের প্রভাব কি বাংলাদেশে পড়বে?

ভারতের একাধিক রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাওকাত’। ঝড়ের প্রভাবে দেশটিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে ঝড়টির প্রভাব পড়বে কি না এ বিষয়ে আগ্রহী অনেকেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতে আঘাত করা ঘূর্ণিঝড় ‘তাওকাত’ এর কোনো প্রভাব বাংলাদেশে পড়ছে না।

গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘দেশে যে বৃষ্টিপাত হচ্ছে, তা ঘূর্ণিঝড়ের প্রভাবে হচ্ছে না।’

ঘূর্ণিঝড়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন কর্নাটকের এবং দুইজন কেরালার।

কর্নাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, ঘূর্ণিঝড় তাওকতের প্রভাতে রাজ্যের তিন উপকূলীয় জেলাসহ ছয় জেলা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গত ২৪ ঘণ্টা ধরে। ঝড়ের প্রভাবে রাজ্যের ৭৩ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

রোববার সকাল থেকেই মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক ও গুজরাট, অর্থাৎ ভারতের পশ্চিম উপকূল জুড়েই ঝড়ের আগাম প্রভাব পড়তে শুরু করেছে। উত্তাল হয়েছে সমুদ্র। শুধু তাই নয় কেরল, তামিলনাড়ু উপকূলেও সমুদ্রের বিশাল ঢেউ জানান দিচ্ছে ঝড়ের ভয়াবহতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়