ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১৬ মে ২০২১
আপডেট: ২৩:৪৫, ১৬ মে ২০২১

লকডাউনে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউন চলাকালে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।

রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাবার বিক্রি ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থায় হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।

আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও দুই ধাপে ১৬ মে পর্যন্ত বহাল ছিল বিধিনিষেধ। এবার আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হলো লকডাউন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়