নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৯, ১৬ মে ২০২১
লাইভ
আইনিউজ লাইভে ‘পাওয়ার ভয়েস’ খ্যাত শিল্পী আয়েশা মৌসুমী
‘পাওয়ার ভয়েস’ খ্যাত এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী আয়েশা মৌসুমী আজ রোববার (১৬ মে) রাত ৯ টায় আসছেন আইনিউজ ডট নিউজ (eyenews.news) লাইভে।
ঈদ আড্ডায় তিনি দেশের রেজিস্টার্ড-লিডিং অনলাইন নিউজ পোর্টাল আইনিউজ ডট নিউজ-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গান ও আড্ডায় যোগ দেবেন। সঞ্চালনায় থাকবেন সুশিপ্তা দাশ।
অনুষ্ঠানটি মিস না করতে পোস্ট শেয়ার করে রাখতে পারেন।
ফেসবুক পেজের লিংক : https://www.facebook.com/eyenewsmedia
ইউটিউব লিংক : https://www.youtube.com/channel/UC5G2eszkn9XuCgv7SKXnf8A
টুইটার লিংক : https://twitter.com/EyeNews8
আয়েশা মৌসুমী
আয়েশা মৌসুমী ২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। মাঝে ৩ বছরের বিরতি শেষে ২০১৫ সালে ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’গান দিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করেন।
ছোট এ ক্যারিয়ারে বেশকিছু মৌলিক গান প্রকাশ করেছেন এ শিল্পী। নিয়মিত প্রকাশ করছেন মৌলিক গান ও গানের ভিডিও। এরমধ্যে অন্যতম ‘অভিমানী মন’। মুনরাসীনের লেখা গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মেহেদী হাসান। গানটি পুরোপুরি মেলো রক ধাঁচের হলেও কথাগুলো বিরহী।
গত এপ্রিল (২০২১) মাসে অভিনেতা অপূর্ব অভিনীত ‘এক্সচেঞ্জ’নাটকে আয়েশা মৌসুমীর গাওয়া ‘দিল ড্যান্স মারে’ গানটি বেশ আলোচনায় আসে। এ প্রসঙ্গে আয়েশা মৌসুমী বলেন, ‘যেখানেই যাই যারা এই গান সম্পর্কে জানেন তারা গানটির জন্য অনুরোধ করেন। নিজেরও ভালো লাগে নিজের গান গাইতে। সত্যি বলতে কী একজন শিল্পীর নিজের গান মঞ্চে গাওয়ার মধ্যে ভালো লাগাই অন্যরকম। এখন যেখানেই স্টেজ শো করছি দিল ড্যান্স মারে গানটির জন্য অনুরোধ আসেই। একজন শিল্পী হিসেবে এখানেই আমার সার্থকতা। আশা করছি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো মৌলিক গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারব। এদিকে মহিদুল মহিমের ‘টিপু-সুলতান’নাটকেও মৌসুমীর গাওয়ার কথা রয়েছে।
আয়েশা মৌসুমীর কণ্ঠে বয়ফ্রেন্ডের আইটেম গান বেশ জনপ্রিয়। তিনি গেয়েছেন বাউল শাহ আব্দুল করিমের গানও।
আইনিউজ ডট নিউজ
ভাবনার মুক্ত বাতায়ন স্লোগানে আইনিউজ ডট নিউজ দেশ-বিদেশের সর্বশেষ খবর প্রচার করে আসছে। দিনের ঘটনা, ফিচার, বিনোদন-সংস্কৃতি, খেলা, শিক্ষা, স্বাস্থ্য, লাইফস্টাইল, চাকরি, জীববৈচিত্র্য, পর্যটন, ফটো-ফিচার, ভিডিওসহ সমসাময়িক বিষয়ে সংবাদ প্রচার করে আসছে আইনিউজ।
পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত লাইভ অনুষ্ঠান করে আসছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিগণ, বিশেষজ্ঞ, গবেষক ও তারকা শিল্পীরা অংশগ্রহণ করছেন।
ইতোমধ্যে নিউজ পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করেছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























